ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

তুহিন হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুর প্রেসক্লা‌বের মানববন্ধ

admin
আগস্ট ৯, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

তুহিন হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুর প্রেসক্লা‌বের মানববন্ধন
বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাব।
শ‌নিবার (৯ আগস্ট) সকাল সা‌ড়ে ১২টায় উপ‌জেলা চত্বরে এ মানববন্ধন করেন। এসময় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপ‌তি ও দৈনিক আমা‌রদেশ পত্রিকার প্রতিনিধি মোল্ল‌া মো: না‌সির আহ‌মেদ বলেন, “সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কন্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।”
প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ও নিউজ ২১ এর ‌বি‌শেষ প্রতিনি‌ধি মো: শামীম শিবলী বলেন, “রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের উপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।”
মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রেসক্লা‌বের সহ-সভাপতি ও দৈ‌নিক সম‌য়ের আলে‌া প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আলমগীর হো‌সেন  বলেন, “আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।
এসময় মানববন্ধনে বাঞ্ছারামপুর প্রেসক্ল‌া‌বের সহসভ‌াপ‌তি ও দৈ‌নিক খোলা কাগ‌জের প্রতিনিধি ফয়সল আহ‌মেদ খা‌নের সঞ্চালনায় তথ‌্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহ‌মেদ, কার্যনির্বাহী সদস্য মুফ‌তি আল‌াউদ্দিন সাদী, কার্য‌নির্বাহী সদস‌্য মো: পলাশ মিয়া, সদস‌্য সুমন চক্রবর্তী, মো: আতিকুর রহমান লিটন, মো: রোমন হায়দারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের নিন্দা ও বিচারের দাবি জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।