ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পাইকারচরে  দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

admin
আগস্ট ১৯, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাইকারচরে  দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির হয়। আজ
মঙ্গলবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স প্যালেসে চলা এ কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান, চক্ষু রোগের পরামর্শ এবং অপারেশন সেবা দেন।

এই মহতী আয়োজনের মূল উদ্যোক্তা ছিল পাইকারচর স্টুডেন্ট এন্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি। সহযোগিতায় ছিল বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি ঢাকা, লায়ন্স ক্লাব চিটাগাং ফিনিক্স এবং মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর এস এম সাইদুল ইসলাম, পিএসসি । মুখ্য আলোচক ছিলেন পিএমজেএফ জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসেন।

প্রধান অতিথি সাইদুল ইসলাম বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির আয়োজন একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ আয়োজন নিঃসন্দেহে আশীর্বাদস্বরূপ। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এডভোকেট মোঃ মোশাররফ হোসেন এবং সদস্য সচিব মোঃ মহসিন জানিয়েছেন— সমাজের সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।