ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন: পথসভায় ঐক্যের ডাক

admin
মে ২, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন: পথসভায় ঐক্যের ডাক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভা জামায়াতের আমীর মুফতি মোহাম্মদ আলাউদ্দিন সাদি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক সভাপতি মাসুদুর রহমান, মেয়র প্রার্থী নুরে আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন, কাজী লিটন, মতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

পথসভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।