ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,জরিমানা আদায়

admin
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফয়সল আহমেদ খান, বিশেষ প্রতিনিধি

বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে প্রায় ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে যৌথভাবে পেট্রো বাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

আজ (২২সেপ্টেম্বর) সোমবার দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নেতৃত্বে এবিকা, গৌরীপুর, বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, রাধানগর ও বাঞ্ছারামপুর কলেজ রোডে অভিযান পরিচালনা করে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়,
কালিকাপুর এলাকায় ২০০ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপর দিকে রাধানগর মধ্যপাড়া এলাকায় ৪০০ ফুট পাইপ উত্তোলন করে ৪৯২০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে পেট্রোবাংলা ভিজিল্যান্স টিম-৮ এর তিন সদস্য ছিলেন; শাম্মী আক্তার, ডিজিএম (এক্সপ্লোরেশন), মোঃ তানভীর হোসেন, ব্যবস্থাপক (ডিপিডি) ও তৌহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল), বাখরাবাদ ভিজিলেন্স টিমের প্রকৌঃ আবু মোঃ জাহাঙ্গীর বাদশা, ডিজিএম (ভিজিল্যান্স), মোঃ সেলিম খান ব্যবস্থাপক (ভিজিলেন্স) ও শাহ্ মোঃ সাজ্জাদ হোসেন সহকারী প্রকৌশলী, ইএস ডিপার্টমেন্ট প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান হামেদী, ব্যবস্থাপক  মোঃ নাজিম উদ্দিন, সহকারী প্রকৌশলী সেফটি এন্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মোঃ আব্দুর রউফ, উপ-ব্যবস্থাপক এবং এবিকা গৌরীপুর টিম প্রকৌঃ অম্লান কুমার দত্ত, ব্যবস্থাপক, প্রকৌঃ আছিফুর রহমান, সহকারী প্রকৌশলী এস এম উজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী এবং মোঃ মিজানুর রহমান, উপ সহকারী প্রকৌশলী।

কালিকাপুর ও রাধানগর এলাকায় ৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোবাইল কোর্টে মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমান করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলার ধনকুবের হিসেবে পরিচিত আলহাজ্ব মতিন মিয়ার মালিকানাধীন সোহেল মার্কেটে আজকের এই আকষ্মিক অভিযানে ২ টি বানিজ্যিক রাইজার বিচ্ছিন্ন করা হয়। তারা ২ টি রাইজার থেকে ৩৬ টি সংযোগ চালাচ্ছিলো বলে স্বীকার করেন সোহেল মার্কেটের ম্যানেজার মইনুল হোসেন।

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কুমিল্লার গৌরিপুর এবিকা টিম প্রকৌঃ অম্লান কুমার দত্ত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০টি আবাসিক ও ২ টি বানিজ্যিক সহ মোট ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা ও বকেয়া বিল আদায়ে আমাদের টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।