ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে দিনের দুপুরে যুবককে গু’লি করে হ’ত্যা, কলেজ মাঠের পাশে লা’শ ফেলে চম্পট দু’র্বৃত্তরা

admin
মে ১২, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে দিনের দুপুরে যুবককে গু’লি করে হ’ত্যা, কলেজ মাঠের পাশে লা’শ ফেলে চম্পট দু’র্বৃত্তরা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রকাশ্য দিবালোকে রিমন মিয়া (২১) নামে এক যুবককে গুলি করে হত্যার পর নির্জন স্থানে লাশ ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার শেখ হাসিনা কলেজ মাঠের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিমন মিয়া উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ফোরকান মিয়ার ছেলে। জানা গেছে, উপজেলার মরিচাকান্দি ও উলুকান্দি এলাকার সংযোগস্থলে অবস্থিত শেখ হাসিনা কলেজ সংলগ্ন এলাকায় রিমনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে নিহতের চাচাতো বোন নাহার আক্তার ঘটনাস্থলে পৌঁছে রিমনের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান,”মরদেহের প্রাথমিক আলামত দেখে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, এটি একটি হত্যাকাণ্ড এবং তাকে গুলি করে মারা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।”

শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা বাঞ্ছারামপুর জুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দিনদুপুরে এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে এবং এই ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।