ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

admin
এপ্রিল ৬, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

উপজেলা প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার মানিকপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তিকে আটক করে তাদের ঘর তল্লাশি চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া একই অভিযানে আকানগর গ্রামের পলাতক আসামি রুবেলের ঘর তল্লাশি করে আরও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ওই অভিযানে রুবেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গ্রেফতারকৃতরা হলেন—মানিকপুর গ্রামের মোঃ সবুজ আহাম্মেদ (২৬) ও মোঃ মোস্তফা (৩৫)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।