ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু

admin
আগস্ট ২৯, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু

এইচএসসি তিন সনদসহ অনিয়মের অভিযোগ

রোজিনা বেগম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিনটি পৃথক সনদ ব্যবহার, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতিসহ নানা অভিযোগের কারণে বিষয়টি তদন্তের আওতায় এসেছে।

জানা যায়, উপজেলার সোনারামপুর ইউনিয়নের ১২৭ নং চরশিবপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম দীর্ঘদিন ধরে এসব অনিয়মের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। গত ১৫ জুলাই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী লিখিত অভিযোগ আকারে তা উপজেলা প্রশাসনের কাছে জমা দেন।

অভিযোগের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বৃহস্পতিবার এক নির্দেশনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভুইয়াকে। অন্য সদস্যরা হলেন—সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা বেগম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মতিয়ুর রহমান এবং সমবায় কর্মকর্তা মো. অলি আহাদ চৌধুরী। তাদের দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত দেলোয়ারা বেগম এ বিষয়ে জানান, “তদন্ত কমিটির কাছে আমি ব্যাখ্যা দিব। আমার কিছু হবে না” ।

উল্লেখ্য, দেলোয়ারা বেগমের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় ভুয়া সনদ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে প্রভাব খাটিয়ে ও দপ্তর ম্যানেজের মাধ্যমে তিনি এখনও দায়িত্ব পালন করছেন বলে স্থানীয়দের অভিযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।