ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃ’ত্যু

admin
জুলাই ১১, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে ঘর ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব তাতুয়াকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস বাজার এলাকা থেকে একটি পুরোনো মসজিদের কাঠামো খুলে অন্যত্র নেওয়ার কাজ চলছিল। এ সময় কাঠামোর একটি অংশ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ইয়াকুব বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ দুর্ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।