ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে ১১৮ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

admin
জানুয়ারি ১১, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে ১১৮ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

এটিএম আলী আহাম্মেদ
বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর  রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই  ফারুক আহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জগন্নাথপুর (মোল্লাবাড়ী), ৩নং ওয়ার্ড, বাঞ্ছারামপুর পৌরসভায় অবস্থিত আসামি মোঃ মহসিন (৪৫)-এর দক্ষিণ ভিটির চৌচালা টিনশেড ঘরের ভেতরের প্রথম কক্ষ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ১১৮ (একশত আঠারো) পিস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মহসিনের পিতা মৃত জি এম কামাল এবং মাতা মৃত রোকেয়া বেগম। তিনি জগন্নাথপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।