ঢাকাSaturday , 28 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত বারগাহে চিশতিয়ার ইফতার মাহফিল

admin
February 28, 2026 2:16 pm
Link Copied!

ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত বারগাহে চিশতিয়ার ইফতার মাহফিল

মোঃ রেজাউল ইসলাম 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুফি সেন্টার বাংলাদেশ (বারগাহে চিশতিয়া)-এর উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারিন্দায় এক আধ্যাত্মিক ও ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের মহামান্য পরিচালক পীর খাজা ওসমান ফারুকী (খাজাজী)। তাঁর সভাপতিত্বে পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও শান্ত পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেন্টারের সদস্য, ভক্ত ও মুরিদান উপস্থিত ছিলেন।

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে যিকরুল্লাহ ও বিশেষ দোয়ার মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে খাজাজী হযরত বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক অনন্য সময়। এ মাস মানুষের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যেই রমজানের শিক্ষা সীমাবদ্ধ নয়; বরং মানবকল্যাণ, পারস্পরিক সহমর্মিতা ও নৈতিক জীবনচর্চার মাধ্যমেই এর প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে আল্লাহভীতি, সততা ও সেবার মানসিকতা ধারণ করার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিল শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক, নৈতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।