ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে কিশোরী অ/পহরণ ও ধ/র্ষণের অভিযোগে যুবক গ্রে/প্তার

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

মুরাদনগরে কিশোরী অ/পহরণ ও ধ/র্ষণের অভিযোগে যুবক গ্রে/প্তার

চাঁদনী আক্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর-এ ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন মোল্লা (২৩) বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের বাসিন্দা। তিনি আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। সম্প্রতি তিনি রামধনীমুড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে ওই কিশোরীর বিয়ে এক প্রবাসীর সঙ্গে দেওয়া হয়, তখন তার বয়স ছিল অপ্রাপ্তবয়স্ক। গত ১৮ ফেব্রুয়ারি তিনি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরদিন সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত আল আমিন কৌশলে তাকে তুলে নিয়ে যায়। পরে নিজের ভাড়া বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে কুমিল্লা আদালতে নিয়ে গিয়ে বিয়ের একটি এফিডেভিট তৈরি করা হয় বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং আল আমিনকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

মুরাদনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।