ঢাকাTuesday , 24 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে ডা/কাতির প্রস্তুতিকালে ‘কু/খ্যাত ফারুক’ গ্রে/প্তার

admin
February 24, 2026 4:03 pm
Link Copied!

মুরাদনগরে ডা/কাতির প্রস্তুতিকালে ‘কু/খ্যাত ফারুক’ গ্রে/প্তার

চাঁদনী আক্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তি ফারুক হোসেন, যাকে স্থানীয়ভাবে ‘কুখ্যাত ফারুক’ নামে চেনে অনেকে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মুরাদনগর–ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছালিয়াকান্দি এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে একটি টহল টিম অভিযান চালায়। এ সময় ফারুক হোসেন (৪২) কে আটক করা হয়।

তিনি উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। থানার তথ্যমতে, তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও ধর্ষণসহ মোট ছয়টি মামলা রয়েছে।

মুরাদনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।