ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের দ্বি – বার্ষিক নির্বাচন পুনঃ ভোটে সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ নির্বাচিত

admin
জুলাই ১০, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের দ্বি – বার্ষিক নির্বাচন পুনঃ ভোটে সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ নির্বাচিত

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির দ্বি – বার্ষিক নির্বাচনে সভাপতি পদে পুনঃ ভোটের মাধ্যমে মোল্লা মোঃ নাসির আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন। ২ ডিসেম্বর ২০২৪ সোমবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক ইত্তেফাক ও মাই টিভির প্রতিনিধি এমএ আউয়াল।

এর আগে গত ৯ নভেম্বর সংগঠনটির সহ সভাপতি পদে ফয়সল আহমেদ খান (দৈনিক খোলা কাগজ ও রুপসী বাংলা) নির্বাচিত হন।

উল্লেখ্য গত ৯ নভেম্বর সাধারণ সম্পাদক পদে (নিউজ টুয়েন্টি ওয়ান ও মর্নিং পোস্ট) প্রতিনিধি মো. শামীম শিবলীসহ ১৫ সদস্যের মধ্যে ১৪ জন নির্বাচিত হলেও সভাপতি পদে সাবেক সভাপতি এম এ আউয়াল ও বর্তমান সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ সমান ভোট পাওয়ায় ২ ডিসেম্বর ২০২৪ সোমবার পুনরায় (২য় বার) সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়। এতে মোল্লা মোঃ নাসির আহমেদ ১৫ ভোট পেয়ে বিজয়ী হন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ আউয়াল পেয়েছেন ৮ ভোট। প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শামীম শিবলী।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আশেক এমরান (আমাদের সময়), সহ সভাপতি আলগীর হোসেন (সময়ের আলো), সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত (দৈনিক পরিবার), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ( বাংলাদেশ সমাচার ), অর্থ বিষয়ক সম্পাদক আগা মোহাম্মদ শামীম (দৈনিক দিনকাল), দফতর সম্পাদক মো.সাদ্দাম হোসেন (সময়ের কন্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ ( বিপ্লবী বাংলাদেশ ), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলীপ কুমার সুত্রধর (ডেইলি পেনব্রীজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সফিকুল হোসেন (মুক্ত খবর)। নির্বাহী সদস্য পদে মো. মনিরুজ্জামান পামেন (বাঞ্ছারামপুর বার্তা ও দৈনিক পরিবার), মোহাম্মদ পলাশ মিয়া (চলার পথে),আলাউদ্দিন সাদী (দৈনিক সংগ্রাম) পদে নির্বাচিত হয়। আগামী ৫ ডিসেম্বর নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।