ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে পুলিশ পরিচয়ে ফোন করে প্রতারণা: পুলিশের সতর্কতা জারি

admin
জানুয়ারি ২, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অফিসার ইনচার্জ (ওসি) অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে ফোন করে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন সতর্কতা জারি করেছে বাঞ্ছারামপুর মডেল থানা।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, সম্প্রতি প্রতারকরা সামাজিক উন্নয়নমূলক কাজ, মসজিদ-মাদ্রাসার অনুদান কিংবা প্রশাসনিক সহায়তার কথা বলে সাধারণ মানুষকে ফোন করছে এবং বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠাতে চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তা কখনোই ফোনে কোনো কাজের জন্য অর্থ দাবি করেন না। এ ধরনের ফোনকল সম্পূর্ণ প্রতারণামূলক এবং এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রতারণা থেকে বাঁচতে পুলিশের পরামর্শ:

  • ফোনে কোনো অবস্থাতেই টাকা লেনদেন করবেন না

  • কেউ ওসি বা পুলিশ কর্মকর্তা পরিচয় দিলে যাচাই ছাড়া বিশ্বাস করবেন না

  • বিকাশ/নগদ পিন ও ওটিপি (OTP) কাউকে জানাবেন না

  • সন্দেহজনক ফোন পেলে দ্রুত থানায় যোগাযোগ করুন

  • অন্যদেরও বিষয়টি সম্পর্কে সচেতন করুন

ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, বাঞ্ছারামপুরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। কোনো সন্দেহজনক ফোনকল বা প্রতারণার চেষ্টা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বাঞ্ছারামপুর মডেল থানায় জানানোর অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।