বাঞ্ছারামপুরে ১১৮ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
এটিএম আলী আহাম্মেদ
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই ফারুক আহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জগন্নাথপুর (মোল্লাবাড়ী), ৩নং ওয়ার্ড, বাঞ্ছারামপুর পৌরসভায় অবস্থিত আসামি মোঃ মহসিন (৪৫)-এর দক্ষিণ ভিটির চৌচালা টিনশেড ঘরের ভেতরের প্রথম কক্ষ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ১১৮ (একশত আঠারো) পিস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মহসিনের পিতা মৃত জি এম কামাল এবং মাতা মৃত রোকেয়া বেগম। তিনি জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

