ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

৬ বছরের শিশুকে হাত-পা ও মুখ বেঁধে ট্যাংকিতে ফেলে হত্যা, বখাটে আটক

admin
জানুয়ারি ১৬, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

৬ বছরের শিশুকে হাত-পা ও মুখ বেঁধে ট্যাংকিতে ফেলে হত্যা, বখাটে আটক

চাঁদনী আক্তার
বাংগরা  (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ছয় বছরের এক শিশুকে হাত-পা ও মুখ বেঁধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া (পিপিয়াপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নিহা মনি। সে ওই গ্রামের প্রবাসী শরীফ মিয়ার মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাকে গণধোলাই দেয়। অভিযুক্ত রাসেল মিয়া একই গ্রামের নবী আলমের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে নিহা মনি বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। পরে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি এনজিও প্রতিষ্ঠান ‘এসডিএফ’-এর অফিসের বাথরুমের ট্যাংকির ভেতরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সেটি নিহা মনির মরদেহ হিসেবে শনাক্ত করা হয়।
মরদেহ উদ্ধারের ধরন দেখে স্থানীয়দের ধারণা, বখাটে রাসেল মিয়া শিশুটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে মরদেহ ট্যাংকিতে ফেলে দেয়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রাসেল মিয়াকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
সন্তানের এমন নৃশংস মৃত্যুর খবরে শিশুটির মা তানিয়া আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। শোকাতুর কণ্ঠে তিনি তার সন্তানের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুরাদনগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।