ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার।

admin
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার।

এটিএম আলী আহাম্মেদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল।
অভিযানকালে শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, উদ্ধারকৃত ককটেলগুলো র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে নিষ্ক্রিয় করেছে। পরে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ আইনগত প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।