ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জনতার অধিকার ফিরিয়ে দিতে হাতপাখায় ভোট দিন: সাইদউদ্দিন

Editor
জানুয়ারি ৩১, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

…………………………………সোহাইল আহ‌মেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সাইদউদ্দিন খাঁন জা‌বেদের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়া‌রি) সন্ধ‌্যা সা‌ড়ে ৬ টায় উপ‌জেলার মা‌নিকপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। মা‌নিকপুর ইউপি ইসলামী আন্দোল‌নের সহকা‌রি সে‌ক্রেটা‌রি মাওলান‌া লোকমান হে‌কিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জ‌ামাল উদ্দিন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী সাইদউদ্দিন খাঁন জা‌বেদ বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিটি নাগরিক তার অধিকার ফিরে পাবে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। দেশের আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নের জন্য ‘পীর সাহেব চরমোনাই’ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন, মাওলানা জা‌কির হোসাইন, কাজী মোহাম্মদ আলী, মাওলানা শ‌ফিক উদ্দিন, মাওলানা শাহজালাল, মাওলানা কামাল উদ্দিন, মো. আতিকুর রহমান, মো. ফয়সাল আহ‌মেদ বাবু, মাওলানা নুরু‌দ্দিন প্রমুখ।

উক্ত জনসভায় ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।