ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে মানহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে মানহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এটিএম আলী আহাম্মেদ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারে মানহীন ও অনুমোদনবিহীন কসমেটিকস পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারের বিভিন্ন দোকানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামের দুটি কসমেটিকস দোকানে অনিয়ম ধরা পড়ে। অভিযোগ রয়েছে, তারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিদেশি ও বিক্রয় নিষিদ্ধ কিছু পণ্য বিক্রি করছিল। পরিদর্শনের সময় বেশ কিছু পণ্যে মানচিহ্ন না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ার বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব পণ্য নির্ধারিত মানদণ্ড পূরণ না করায় তা ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় ভোক্তা সুরক্ষা সংক্রান্ত আইনে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা মানহীন ও নিষিদ্ধ পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের দ্রুত লাইসেন্স গ্রহণ ও মানসম্মত পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে অনিয়ম অনেকটাই কমে আসবে এবং ভোক্তারাও নিরাপদ পণ্য কিনতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।