ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে দুই স্কুলছাত্রী অ/পহরণ: অভি/যুক্ত ২ যুবক কা/রাগারে

admin
মার্চ ৩, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মুরাদনগরে দুই স্কুলছাত্রী অ/পহরণ: অভি/যুক্ত ২ যুবক কা/রাগারে

চাঁদনী আক্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলা এলাকায় অষ্টম শ্রেণির দুই কিশোরীকে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে অপহৃত দুই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান (২০) ও জুনায়েদ (২০)। জুনায়েদ উপজেলার মধ্যপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে। মেহেদী হাসান পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার সুবিল ফাইতাবাজ গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি মুরাদনগর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুই কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এ সময় কৌশলে তাদের নিয়ে যায় অভিযুক্তরা। পরে দিনভর কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে তারা। রাতের দিকে দেবিদ্বার উপজেলার চাপানগর এলাকায় অবস্থান নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাপানগর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ভুক্তভোগীদের উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।