ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রামচন্দ্রপুরে সোনা মিয়া মোল্লা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের উদ্বোধন

admin
মার্চ ৬, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রামচন্দ্রপুরে সোনা মিয়া মোল্লা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের উদ্বোধন

চাঁদনী আক্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুরে সোনা মিয়া মোল্লা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোস্তফা কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. জুবায়ের ইবনে মহিউদ্দিন, এম. জুনায়েদ ইবনে মহিউদ্দিন ও এম. জুয়েব ইবনে মহিউদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান, রামচন্দ্রপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন ইমাম-ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ সরকার, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সহ-সভাপতি মো. লিয়াকত আলী, হাজী জসিম উদ্দিন মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া বাদল, রামচন্দ্রপুর স্পোর্টস ক্লাবের সভাপতি মো. সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোল্লা সজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ১৯৯৬ সালে তিনি এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। দাখিল মাদ্রাসার জন্য ৮ বিঘা এবং হাফিজিয়া মাদ্রাসার জন্য ৩ বিঘা জমি ক্রয় করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত সময় দাখিল মাদ্রাসাটি অবহেলায় পড়ে ছিল, এমনকি শিক্ষার্থীদের বসারও সঠিক ব্যবস্থা ছিল না এবং হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, দাখিল মাদ্রাসাটি প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন করে সংস্কার করা হয়েছে এবং হাফিজিয়া মাদ্রাসার জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এলাকার মানুষকে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি উপস্থিত সবার সামনে তার তিন ছেলে এম. জুবায়ের ইবনে মহিউদ্দিন, এম. জুনায়েদ ইবনে মহিউদ্দিন ও এম. জুয়েব ইবনে মহিউদ্দিনকে মাদ্রাসার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকার করান। তিনজনই ভবিষ্যতে মাদ্রাসার সার্বিক দায়িত্ব পালন ও উন্নয়নে কাজ করার ঘোষণা দেন।

অনুষ্ঠানের শেষপর্বে মাদ্রাসার সার্বিক কল্যাণ, মুরাদনগরের গণমানুষের প্রিয় নেতা এবং বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মুরাদনগর বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।