ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে উপজেলা ভূমি অফিসের নাম ভাঙিয়ে প্রতারণা

admin
জুলাই ১, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে উপজেলা ভূমি অফিসের নাম ভাঙিয়ে প্রতারণা


ই-নামজারি ও জমাখারিজে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ না দেওয়ার আহ্বান এসিল্যান্ডের

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র নামজারি ও জমাখারিজের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এবং সেবাগ্রহীতাদের সতর্ক করতে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমানে নামজারি ও জমাখারিজের পুরো কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে আবেদন ফি ৭০ টাকা এবং অনুমোদন ফি ১১০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হয়। সরাসরি নগদ অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই।

তবে সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় কিছু দালাল ও প্রতারক চক্র উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে দ্রুত নামজারি অনুমোদনের প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা পর্যন্ত দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক সেবাগ্রহীতা বিষয়টি না বুঝে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিস শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নাগরিকদের ভূমি সেবা দিয়ে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ই-নামজারি ও জমাখারিজের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। এর বাইরে কোনো ধরনের নগদ অর্থ বা অতিরিক্ত অর্থ লেনদেনের প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে একটি দালাল ও প্রতারক চক্র সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে আমরা জানতে পেরেছি। এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি এবং এর সঙ্গে ভূমি অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারি নির্ধারিত ফি ছাড়া একটি টাকাও দেওয়ার প্রয়োজন নেই।”

সেবাগ্রহীতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি কেউ নামজারি বা জমাখারিজের কাজ করে দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় অথবা উপজেলা ভূমি অফিসে অভিযোগ জানান। প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা কাজ করছি এবং তাদের শনাক্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে দালাল ও প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সরকারি নিয়ম মেনে অনলাইনে ভূমি সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।