ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে বিদেশি মদসহ আটক ১, জব্দ বিলাসবহুল গাড়ি

admin
জুলাই ১৪, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে বিদেশি মদসহ আটক ১, জব্দ বিলাসবহুল গাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও একটি বিলাসবহুল গাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার উপজেলার ছলিমাবাদ ব্রিজ এলাকায় বাঞ্ছারামপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মো. রাসেল হোসেন (৩৮)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মইনউদ্দিন দুলাল এবং মাতার নাম ফাতেমা বেগম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালানো হলে সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক রাসেল হোসেনকে আটক করা হয়। একই সঙ্গে প্রায় কোটি টাকা মূল্যের একটি গাড়ি জব্দ করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, মাদক পাচার ও অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মদের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।