ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ ৪৩ হাজার টাকাসহ গ্রেফতার ১৮

admin
নভেম্বর ২৩, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ ৪৩ হাজার টাকাসহ গ্রেফতার ১৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৪৩ হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. কুদ্দুস আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩ বান্ডেল বিভিন্ন প্রজাতির ১৫৬টি তাস, নগদ ৪৩,০০০ টাকা জব্দ করা হয় এবং ১৮ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— চরশিবপুর গ্রামের আমির হোসেন (৫৫), আলাল মিয়া (৪০), কামাল মিয়া (৪২), আল আমিন (৪৫), জালাল মিয়া (৫০), আক্তার (৪৪), কামাল মিয়া (৪৪), সুন্দর আলী (৫০), মো. শফিকুল ইসলাম (৪৪), রুবেল মিয়া (৩১) ও মিজানুর রহমান (৫০); শান্তিপুর গ্রামের হানিফ মিয়া (২৫); এবং দুলারামপুর গ্রামের আল আমিন (৪০), জাকির মিয়া (৩৮), ওয়াজে আলী (৪০), কালাই মিয়া (৪২), আলাল মিয়া (৩৮) ও সেলিম (৩২)। সবার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জুয়া প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।