ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পানিতে ডুবে রাজ ঘোষ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাজ ঘোষের বাড়ি পাশের সরাইল উপজেলার কালিগুচ্ছ গ্রামে। সে অর্জুন ঘোষ ও মৌসুমি রানী ঘোষ দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে রাজ ঘোষ মামার বাড়ি পূর্বহাটিতে বেড়াতে আসে। সকাল ৯টার দিকে বাড়ির পাশে সুনীল মেম্বারের বাড়ির ঘাটে নদীতে গোসল করতে নামে রাজসহ চার শিশু। এসময় ডুবে যাওয়ার আশঙ্কায় তারা চিৎকার করলে দুইজন মহিলা আনসার সদস্য নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তিন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রাজ ঘোষকে আর উদ্ধার করা যায়নি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুপসদী মাহবুবুর রহমান হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাজ ঘোষকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের লাশ নিজ বাড়ি সরাইলের কালিগুচ্ছ গ্রামে নেওয়া হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, “এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।