ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সুলতান বাড়িতে,
ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।এই ক্যাম্পে চারশো তিরাশি জন প্রান্তিক জনগোষ্ঠী চক্ষু চিকিৎসা সেবা নেন।
এর মধ্যে তিনশো একান্ন জনের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
ছানি পরীক্ষা করা হয় আটান্ন জনের এবং দুইশো সাঁইত্রিশ জনকে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধ।বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মোহাম্মদ ফরিদ মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর শিরীন আক্তার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের দাবি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজাম।বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) রাইয়ান রহমান রাবি।
এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ভানু লাল সরকার,
এবং মোঃ ইবাদুল হক, উপজেলা হিসাব ব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দিন,
রুপসদী শাখা ব্যবস্থাপক মোঃ মহসীন আলী এবং এস এস লিড আব্দুল হান্নান।বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ জাবের হাসান ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন এস আই রুহুল আমিন, মোঃ ইয়াসিন , মামুন মিয়া, আহসান উল্লাহ।

