ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে ১৫ কেজি গাঁজা  মাইক্রোবাসসহ ৬ মাদক কারবারী আটক

admin
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে ১৫ কেজি গাঁজা  মাইক্রোবাসসহ ৬ মাদক কারবারী আটক

রোজিনা বেগম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও একটি নোহা মাইক্রোবাসসহ ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টা ৪৫ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা যায়, আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর এলাকায় বাঞ্ছারামপুর-ফেরিঘাট সড়কে সন্দেহভাজন একটি সিলভার কালারের নোহা মাইক্রোবাসকে আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক ও গাড়িটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মুন্সিগঞ্জ, ঢাকা ও বরিশালের বিভিন্ন এলাকার ছয় যুবক। তাদের নাম রিয়াদ, সালমান, ইমন, আরিফ, মনজু ও সুমন

বাঞ্ছারামপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, “মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।”

স্থানীয় জনগণের দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক চোরাচালান ও কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।