ঢাকাTuesday , 24 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মানবতার স্পর্শে রমজান: বাঞ্ছারামপুরে ভিলেজ ফাউন্ডেশনের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

admin
February 24, 2026 5:16 pm
Link Copied!

মানবতার স্পর্শে রমজান: বাঞ্ছারামপুরে ভিলেজ ফাউন্ডেশনের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

সাজ্জাদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পবিত্র মাহে রমজানকে ঘিরে মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ভিলেজ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে উপজেলার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজানের শুরুতেই আয়োজিত এই কর্মসূচিতে কর্মহীন ও অসচ্ছল পরিবারের হাতে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুর তুলে দেওয়া হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন, যাতে সহায়তা গ্রহণকারীরা সম্মান বজায় রেখে সিয়াম সাধনায় অংশ নিতে পারেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হানজালা। তিনি জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে খাদ্য সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং পরিবেশভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সংগঠনের সদস্য সাকিব, শাহিনসহ স্থানীয় তরুণরা সক্রিয়ভাবে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

২০২১ সালে প্রতিষ্ঠিত ভিলেজ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। শুরু থেকেই সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, শিক্ষা সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মতো উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া পেয়েছে তারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। মানবিক ও সচেতন সমাজ গঠনে সবার অংশগ্রহণের আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।