ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে গৃহবধূর মৃত্যু: দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ, স্বামী পলাতক

admin
এপ্রিল ১৩, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাঞ্ছারামপুরে গৃহবধূর মৃত্যু: দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দনগর দক্ষিণ পাড়া গ্রামে মরজিনা আক্তার (স্বামী: হুমায়ুন কবির) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) কেরির বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও স্বামীর একাধিক বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মরজিনা আক্তারের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। অভিযোগ রয়েছে, ছেলে সন্তানের আশায় হুমায়ুন কবির একাধিক বিয়ে করেন। তার আগের স্ত্রী ঝরনা বেগমও রয়েছেন।

এলাকাবাসীর দাবি, অতীতেও মরজিনাকে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। রমজান মাসে তার মাথায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের আগেও মরজিনার ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পূর্বে একটি মামলাও করেছিলেন বলে জানা গেছে।

রবিবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। সেখানে দেড় বছরের সন্তানকে পিতার কাছে রাখার সিদ্ধান্ত হয় এবং মরজিনাকে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব আসে বলে জানা যায়। স্বজনদের অভিযোগ, এই ঘটনার পরই মরজিনা আক্তার কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন।

সালিশে উপস্থিত ছিলেন ফিরোজ মিয়া, বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সদস্য জহির, সাদ্দাম মিয়া, মোহাম্মদ জামাল মিয়া, জোহর আলী, মোছলেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, সালিশির আগে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল এবং সেটির তদন্তে পুলিশ সদস্য জহির ঘটনাস্থলে যান। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।