ঢাকাSaturday , 21 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

admin
February 21, 2026 2:06 pm
Link Copied!

বাঞ্ছারামপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

এটিএম আলী আহাম্মেদ

বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক ও উপজেলা সমবায় পরিদর্শক সাবিহা সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াসিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল আহাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শামীম নুর ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাস, উপজেলা মহিলা কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ফজিলাতুন্নেছা, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ ও সহ-সভাপতি আলমগীর হোসেনসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

আলোচনায় বক্তারা মহান একুশের তাৎপর্য তুলে ধরে ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের সংগ্রাম বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেম, মানবিকতা ও শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম আবদুর রহমান হাকিমী এবং গীতা পাঠ করেন বাঞ্ছারামপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ সূত্রধর।

ভাষা আন্দোলনের আদর্শ হৃদয়ে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।